Register
Avatar

Sheikh Tasniha Rafsi

Admin

Intro

🏆
Total Points
30
🏠 Lives in Trishal, Mymensingh
📞 Private
🩸 Blood Group: O+

📝 User's Posts

নিজস্ব প্রতিবেদক:
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ত্রিশাল হেল্পলাইনের অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন, নবনির্বাচিত শাখা কমিটির পরিচিতি এবং মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার ও গেস্ট হাউসে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ত্রিশাল হেল্পলাইনের কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং উপজেলার ১৩টি শাখার নবগঠিত কমিটির দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ত্রিশাল হেল্পলাইনের অফিসিয়াল ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ওয়েবসাইটের মাধ্যমে সংগঠনের বিভিন্ন সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, সাংগঠনিক তথ্য এবং ত্রিশালকে ঘিরে বিভিন্ন ইতিবাচক বিষয় আরও সুসংগঠিতভাবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
পরে নবনির্বাচিত ১৩টি শাখা কমিটির দায়িত্বশীলদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় শাখাগুলোর কার্যক্রমকে আরও গতিশীল করা, নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, নতুন স্বেচ্ছাসেবী সম্পৃক্তকরণ এবং স্থানীয় পর্যায়ে মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়া অনুষ্ঠিত হয় সংগঠনের মাসিক সাধারণ সভা। সভায় ত্রিশাল হেল্পলাইনের চলমান কার্যক্রম, শাখাভিত্তিক সাংগঠনিক পরিকল্পনা, সদস্যদের সক্রিয়তা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ত্রিশাল হেল্পলাইনের সভাপতি মো. খাইরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম. জামান আশিক।
ত্রিশাল হেল্পলাইনের দায়িত্বশীলরা জানান, সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার পাশাপাশি ত্রিশালের মানুষের প্রয়োজনে স্বেচ্ছাসেবী ও মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করাই তাদের লক্ষ্য। নতুন ওয়েবসাইট ও নবগঠিত শাখা কমিটিগুলো এ কার্যক্রমকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করেন।
post image
Likes · 0 Comments · Shares
👍 Like 💬 Comment
শুভ প্রতিষ্ঠাবার্ষিকী প্রাণের সংগঠন "ত্রিশাল হেল্পলাইন
post image
Likes · 0 Comments · Shares
👍 Like 💬 Comment